কেউটে সাপ নিয়ে সোজা হাসপাতালে
দি নিউজ লায়নঃ সোমবার রাতে এক ব্যক্তিকে কেউটে সাপ ছোবল মারলে সাপে কাটা রোগী সাপটিকে ধরে একটি প্লাসটিকের কোটোর মধ্যে ভরে সোজা চলে আসে হাসপাতালে।সাপে কাটা রোগীর নাম সুজয় মণ্ডল। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার গৌড়দহ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌড়দহ এলাকার বাসিন্দা সুজয় মণ্ডল এদিন রাতে অন্ধকারে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই একটি বিষাক্ত কেউটে তার পায়ে ছোবল মারে।ছোবল মারার পর সুজয় মণ্ডল দেখতে পায় তার পায়ে কেউটে সাপ ছোবল মেরেছে।
তখন সে সাহসের সাথে সাপটিকে ধরে একটি প্লাসটিকের কোটোর মধ্যে সাপটিকে ভরে নিয়ে চলে যায় ঘুটিয়ারি শরিফ প্রাথমিক হাসপাতালে।সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তাকে ক্যানিং মহকুমা সর্প হাসপাতালে স্থানান্তরিত করে।আপাতত সে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Post a Comment